সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
৫ আগস্টের আগের বাংলাদেশ চিন্তা করলে হবে না। এখনকার বাংলাদেশ শত শত প্রাণের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে। এ কথা বলেছেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। এতে বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপস পুরকায়স্থ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর প্রেসক্লাবের তাজ উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ, এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কৃপেশ রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার উপজেলার সমস্যা তুলে ধরতে উন্মুক্ত আহ্বান জানান। এ সময় বক্তারা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট, ময়লার ভাগাড় স্থানান্তর, শহরের যানজট নিরসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট এবং সরকারি উদ্যোগে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
খান মো. রেজা-উন-নবী বলেন, উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজনীয় বিষয়গুলো মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে এবং বেশ কিছু কাজ শিগগিরই শুরু হতে পারে। তিনি বলেন, ‘জনগণের প্রতিটি টাকার যথাযথ হিসাব রেখে ব্যয় করতে হবে।’
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘প্রত্যেককে নিজের কাজের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সহজ ও সঠিক পথে থেকে জনগণের সেবা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।’
জগন্নাথপুর, বিভাগীয় কমিশনার, মতবিনিময়