০৪ মে ২০২৬

দৈনন্দিন

হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কার্যালয় উদ্বোধনের পর আগুন

প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:২৬ অপরাহ্ন

ছবিঃ প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলোচনা চলছে। 

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের টাউন হল এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘোষণা দেন নেতাকর্মীরা। এসময় ১০/১২ জন যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে দলীয় স্লোগান দেন এবং পরে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

 

তবে কার্যালয় পুনরায় চালুর কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে হঠাৎ করে ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে আগুন  নেভানোর চেষ্টা করেন।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। 

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি। 

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দীর্ঘদিন সেখানে কোনো দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কার্যালয় উদ্বোধন, আগুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ