জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৩২ অপরাহ্ন
সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘জনগণের ভোটে বিএনপির এই বিজয় গণতন্ত্রের বিজয়।’
তিনি বলেন, ‘আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ।’ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় নগরীর ১৪নং ওয়ার্ডে বিএনপির বিজয় উপলক্ষে শুকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সাবেক জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ১৪নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির আহবায়ক আলী আশরাফ চৌধুরী খালেদের সভাপতিত্বে এবং সাবেক সিসিক কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিমের পরিচালনায় শুকরানা দোয়ায় মোনাজাত পরিচালনা করেন হযরত শাহচট জামে মসজিদের ইমাম খতিব মৌলানা আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান ছনি, কয়েছ বক্স, নিহির মিয়া, আবুল হাশেম জাকারিয়া, ইকবাল আহমদ মাসুম, তামিম আহমদ বেদার, আব্দুস সবুর জালাল, ইমতিয়াজ আহমদ আরাফাত, ১৪ নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির যুগ্ম আহবায় সৈয়দ নুরুল ইসলাম বাবলাসহ প্রমুখ।
সিলেট, বিএনপি, শুকরানা ও দোয়া,খন্দকার মুক্তাদির