৩০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ন


হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দু্ই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইউনুছ মিয়া (৫৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফুটবল খেলা নিয়ে যশের আব্দা গ্রামের আহমদ আলীর ছেলে জয় এর সাথে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বাক প্রতিবন্ধী স্বপন মিয়ার সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

বিষয়টির জের ধরে বোববার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। আহতদের মধ্যে আজেদা  (৪৫), আমিনা (৫০), আলতাই (৫০), আলফু মিয়া (৪৫), ইয়াছিন (৩০) আহাদ (৫৫), হৃদয় (১৯), ইউনুছ মিয়া (৫৫)  সাদত (৩০), কাছুম আলী (৬৫), রুচেনা (৫০), ইছাক (৪৫), সুজন (৩৬)কে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইউনুছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দু’ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হলে পুুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, সংঘর্ষ, পুলিশ, আহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ