জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদীর ও সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। । রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি আইনজীবী সমিতি প্রাঙ্গণে গিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনজীবীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নির্বাচন পরিদর্শনকালে খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, আইনজীবীরা সমাজের দর্পণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম শক্তি। সিলেট জেলা আইনজীবী সমিতির গৌরবময় ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য ও পেশাদার নেতৃত্ব উঠে আসবে, যারা আইনের শাসন ও বিচারপ্রার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন।
এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ মো. আশরাফুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট জহুরা জেসমিন, সাজিদুল ইসলাম সাজিদ ও অ্যাডভোকেট সামিসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সিলেট, আইনজীবী সমিতি, মুক্তাদীর, এমরান, সংসদ সদস্য