০২ মে ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

নতুন প্রজন্ম পঁচা রাজনীতি দেখতে চায়না: শিশির মনির

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:১৮ অপরাহ্ন


সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘নতুন প্রজন্ম দেশে পঁচা রাজনীতি দেখতে চায়না, তারা দেখতে চায়- কে নতুনত্ব বেশি নিয়ে আসে।’ 

 

শিশির মনির বলেন, ‘আল্লাহর কসম আমি সংকীর্ণ কোন দলাদলি করতে আপনাদের কাছে আসি নাই। আমার ধারণা ছিল ৫ আগস্টের পর আমাদের সমাজ বদলাবে, চরিত্রের পরিবর্তন হবে। আমি খুব প্রত্যাশা করেছিলাম রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে।’

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিরাই মিনিস্টেডিয়াম মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

প্রতিপক্ষের সমালোচনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘শিশির মনির কাউকে সমালোচনার উত্তর দিতে বাধ্য নয়।’ বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তারা যে গালাগালি ও সমালোচনার করছেন তাদের কোন প্রশ্নের উত্তর আমি দিতে চাইনা। নির্বাচনে আমি পাস ফেইল যাই করি ৬ মাসের মধ্যে দিরাই শাল্লার কোন এক উপযুক্ত জায়গায় প্রতিবন্ধী হাসপাতাল করবো, ইতিমধ্যে জমির মালীকের সাথে আলাপ হয়েছে।’ 

 

তিনি বলেন, জীবন হল আলো আঁধারের খেলা,সত্য ও মিথ্যার খেলা, আমাবস্যা পুর্নিমার খেলা, আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়, সুখ দু:খ, ভালমন্দ নিয়ে জীবন, আমি যদি কারও সুখে দুখে পাশে থাকতে পারি এটাই হল আমার সফলতা।

 

সনাতনী ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা যারা আছেন সংখ্যা লঘু শব্দ টি ব্যবহার করবেন না, আপনারাও এ দেশের মালিক, এ জমিন আমার এ জমিন আমাদের, ধর্মের ভিত্তিতে কে কোন মতের কে কোন পথের এ মতবাদ তুলে কাউকে বিভক্তি করা যাবে না। রাজনীতি সংস্কৃতি ও শিক্ষায় যারা অবদান রেখেছেন তাদের অবদান কে শ্রদ্ধা ভরে স্বরন করা উচিত। গুণীজন দের অবদান কে অস্বীকার করে দেশ ও সমাজ এগিয়ে নেয়া যায়না। আজকের সমাবেশ প্রমান করে দিরাই-শাল্লার মানুষ ঐক্যবদ্ধ সমাজ চায়।

 

তিনি বলেন, যারা ধর্মের ভিত্তিতে কওমি-আলিয়া, মসজিদ-মন্দিরে বিভক্তি করতে চায় তারা দেশকে পিছিয়ে রাখতে চায়, যারা হিন্দু মুসলমানকে বিভক্ত করতে চান তারা আসলে দেশ ও সমাজকে ধ্বংস করতে চান।


জামায়েতর উপজেলা আমীর আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল ইসলামের পরিচালনায়, আরও বক্তব্য রাখেন,খেলাফত মজলিসের মাওলানা নুর উদ্দিন আহমেদ, শিশির মনিরের সহধর্মিণী সুমাইয়া সাদিয়া রায়হান,মুক্তিযোদ্ধা নলীনি কান্ত দাস, শিক্ষক পলিন দাস, খেলাফত মজলিসের হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান, মোফাজ্জল হোসেন জুয়েল, ডাকসুর সদস্য শাহিন এবং প্রবাসীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। সকাল থেকেই দাঁড়ি পাল্লার সমর্থনে বিভিন্ন গ্রাম থেকে শতশত লোকজন মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

দিরাই-শাল্লা, সুনামগঞ্জ-২ আসন, শিশির মনির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ