স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না রাখার পরিকল্পনা ইসির
নির্বাচন
প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে বাড়তি নজরদারির অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি-অন ক্যামেরা ব্যবহার করা হবে।
একইসঙ্গে ঝুঁকিপূর্ণ এসব প্রতিটি কেন্দ্রে দুইজন করে অতিরিক্ত পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ছাড়াও ভোটের দিন পুরো জেলায় ১ হাজার ৬৪১ জন পুলিশ মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি অনেক রিজার্ভ পুলিশ সদস্যও মাঠে থাকবেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলার চারটি আসনের সাত থানার সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ২২৩টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ, মাঝারি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ এই তিন স্তরে ভাগ করা হয়েছে।
মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের জুড়ী উপজেলায় মোট ৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ। এ আসনের বড়লেখা উপজেলায় ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ছাড়া সেখানে মাঝারি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৩৮টি।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ১০৩টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৯টি।
এদিকে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার ও রাজনগর) আসনের রাজনগর উপজেলায় ৬৬টি কেন্দ্রের মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ। আসনটিতে মৌলভীবাজার সদর উপজেলায় ১০৯টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্র একই শ্রেণিতে পড়েছে।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের কমলগঞ্জ উপজেলায় ৭৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ। শ্রীমঙ্গল উপজেলায় ৮৭টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে তালিকাভুক্ত।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘ভোটের দিন সারা জেলায় ১ হাজার ৬৪১ জন পুলিশ মাঠে থাকবেন। এছাড়া আরও অনেক রিজার্ভ পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৫ জন আনসার সদস্য ও দুজন করে পুলিশ সদস্য থাকবেন।’
নির্বাচন, মৌলভীবাজার, ভোটকেন্দ্র