০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে আইএফআইসি ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ন


দেশের প্রথম বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে। 

সোমবার (২৪ মার্চ) জগন্নাথপুর পৌর পয়েন্টের মোজাফ্ফর মার্কেটে আইএফআইসি ব্যাংকের জগন্নাথপুর শাখায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমেদ, ব্যবসায়ী জামাল উদ্দিন তালুকদার, সাংবাদিক গোবিন্দ দেব, আইএফআইসি ব্যাংকের জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক ওমর ফারুক মিষ্টু, কাস্টমার সার্ভিস ম্যানেজার রাকিবুল হাসান, অফিসার মার্কেটিং এন্ড সেলস মোঃ হুমায়ুন কবির রিফাত প্রমুখ। 

ইফতার মাহফিলে জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ