জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৫ মে, ২০২৫ ৭:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের উদ্যোগে ইংরেজি ভাষা শিক্ষা, সেলাই প্রশিক্ষণ কোর্স এবং একটি নতুন গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে পৌর শহরের হবিবনগর রিসোর্স সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়ার সভাপতিত্বে এবং প্রধান প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, ট্রাস্টি ছমির আলী ও আব্দুস ছাত্তার, জগন্নাথপুর থানার উপপরিদর্শক লুৎফুর রহমান, স্থানীয় ব্যবসায়ী জুলফিকার মনির ও ফয়জুল্লাহ।
বক্তারা বলেন, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ইংরেজি ভাষা প্রশিক্ষণ চালুর ফলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে, আর নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে এলাকাবাসী বিশেষভাবে উপকৃত হবে।
সভাপতির বক্তব্যে আবদাল মিয়া জানান, এ বছর বৃত্তি না দিয়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে ইতিমধ্যে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবার যুক্ত হয়েছে ইংরেজি ও সেলাই প্রশিক্ষণ।
ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট, জগন্নাথপুর রিসোর্স সেন্টার, ইংরেজি ভাষা শিক্ষা