দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে লাউয়াছড়ার মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
পরে সন্ধ্যা ৭টার দিকে রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি মেরামত করে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ট্রেনের ইঞ্জিল বিকল, লাউয়াছড়া, ট্রেন, যোগাযোগ