ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০০ অপরাহ্ন
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ধরা’র যৌথ আয়োজনে ‘প্রকৃতি ও পরিবেশ: ছবিতে পৃথিবীর প্রতিধ্বনি’ শীর্ষক এই প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ফটো সাংবাদিক প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে শেখ আশরাফুল আলম নাসিরের তোলা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিনের টিলা কেটে পরিবেশ ধ্বংসের একটি প্রামাণ্য আলোকচিত্র তৃতীয় স্থান অর্জন করে। পাহাড় কেটে পাথর উত্তোলন ও পরিবেশ বিপর্যয়ের বাস্তব চিত্র তুলে ধরা ছবিটি বিচারকদের প্রশংসা কুড়ায়।
এ ছাড়া একই আয়োজনে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনীতে তাঁর আরও দুটি ছবি স্থান পায়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় শেখ আশরাফুল আলম নাসির এই স্বীকৃতিকে পরিবেশ ও প্রকৃতি রক্ষার সংগ্রামের প্রতি সম্মান হিসেবে উল্লেখ করেন এবং সহকর্মী, শুভানুধ্যায়ী ও সকলের কাছে দোয়া কামনা করেন।
শেখ আশরাফুল আলম নাসির, জাতীয় প্রেস ক্লাব, আলোকচিত্র প্রতিযোগিতা, পরিবেশ ধ্বংস ছবি, ডেইলি স্টার সাংবাদিক