০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেটে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বন্দরবাজার রেজিস্ট্রারি মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন নেতারা বক্তব্য দেন।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘শিবিরের কাছে জাতির যে প্রত্যাশা, জুলাই যুদ্ধে তা তারা পূরণ করেছে। আগামী নির্বাচনে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে এই জাতিকে টিকিয়ে রাখার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে। এই নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, এসব ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রশিবিরকে ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব ছাত্রশিবিরকে পালন করতে হবে।’


সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি শাহীন আহমদ। তিনি বলেন, ‘দীর্ঘ পথচলায় ছাত্রশিবিরকে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। শত শত নেতাকর্মী আহত ও শহীদ হয়েছেন। তবুও সংগঠন তার আদর্শিক অবস্থান ধরে রেখে এগিয়ে চলেছে। দেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। ছাত্রশিবির কোনো ইঞ্জিনিয়ারিং নির্বাচন মেনে নেবে না।’


র‍্যালি ও সমাবেশে সিলেট মহানগর ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ছাত্রশিবির সিলেট, ছাত্রশিবির প্রতিষ্ঠাবার্ষিকী, সিলেট রাজনৈতিক খবর, জামায়াত শিবির, সিলেট র‍্যালি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ