০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে : এম কয়ছর

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ মে, ২০২৫ ২:১৬ অপরাহ্ন



 


গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়ায় বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানই সঠিকভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য কয়ছর এম আহমদ।

 

বৃহস্পতিবার (১৫ মে) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাশাপায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

কয়ছর এম আহমদ বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। যখন একটি সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তখনই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। জনগন যখন ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করবে তখনই এই সরকার জনগণের সরকার হবে। জনগণের নির্বাচিত সরকার যখন দেশের দায়িত্ব নিবে তখন সব প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে কাজ করবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এড. আব্দুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী।

 

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ প্রমুখ


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ