০৪ মে ২০২৬

দৈনন্দিন

বালাগঞ্জে এম এ মালিকের পক্ষে ভোট চাইলেন ইলিয়াসপত্নী লুনা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন


সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিকের পক্ষে ভোট চেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও সিলেট-২আসনের বিএনপি প্রার্থী তাহসীন রুশদির লুনা। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে এম এ মালিককে বিজয়ী করার আহ্বান জানান।

 

লুনা বলেন, আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে এম এ মালিককে বিজয়ী করুন—এই বিজয় হবে গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয়। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে বালাগঞ্জে রাস্তাঘাট, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও এম এ মালিক বিজয়ী হলে এই অঞ্চলের উন্নয়ন আরও বেগবান হবে। ইলিয়াস আলীর সঙ্গে এই অঞ্চলের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। 

 

তিনি স্মরণ করেন, বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ এলাকা থেকে এম ইলিয়াস আলী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দেওয়ান বাজার থেকেই তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। সেই জনপ্রিয়তাকে ভয় পেয়ে তৎকালীন সরকার রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে এলাকা পুনর্বিন্যাস করে তাকে পরাজিত করার চেষ্টা করে।

 

তিনি আরও বলেন, ইলিয়াস আলী শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি এই অঞ্চলের উন্নয়নের রূপকার ছিলেন। কুশিয়ারা নদীর ডাইক নির্মাণের মাধ্যমে বন্যা থেকে মানুষকে রক্ষা করেছিলেন। সেই সাহসী নেতৃত্বের কারণেই ফ্যাসিবাদী সরকার তাকে গুম করেছে।

 

লুনা আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। বহু নেতাকর্মী নির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন। আজ সেই আন্দোলনের ফলেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই এই নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়া জনগণের ঈমানি দায়িত্ব।

 

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়—ভোট সুষ্ঠু হয়েছে কি না, ফলাফল ঠিকভাবে ঘোষণা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। কেন্দ্রের শেষ পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

 

তিনি তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের কথা উল্লেখ করে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের আর্থিক সহায়তা ও কৃষকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলিম পিন্টুসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট-৩ আসন, সিলেট-২ আসন, নির্বাচন, সিলেট, ভোট চাওয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ