হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোনো বড় বড় প্রতিশ্রুতি দিতে নয়, বরং আপনাদের একজন সেবক হওয়ার সুযোগ চাইতে। এবারের নির্বাচনে আমি ‘দাঁড়িপাল্লা’ মার্কা নিয়ে আপনাদের দোয়া ও সমর্থন প্রার্থী। দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক।
তিনি বলেন, আমি কথা দিচ্ছি, জয়ী হলে সমাজে ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করব। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। এই এলাকাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। বারবার নতুন জনপ্রতিনিধি আসলেও এলাকার কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, প্রিয় এলাকাবাসী, ভোট একটি পবিত্র আমানত। আগামী ১২ তারিখে আপনারা যোগ্য ও সৎ মানুষকে বেছে নেবেন। আপনাদের একটি ভোট পারে আমাদের এলাকার ভাগ্য পরিবর্তন করতে। তাই আগামী ১২ তারিখে উন্নয়নের স্বার্থে, ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি। আমি নির্বাচিত হলে কোনো আশ্বাস দেবো না, আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করবো ইনশাআল্লাহ। কাজের মাধ্যমেই আপনারা আমাকে চিনবেন।
গণসংযোগকালে সিলেট জামায়াতের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচন, সিলেট-১, জামায়াত, হাবিদবুর রহমান