২৮ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ছাতকে ‘শান্তা ফার্মেসী’র উদ্বোধন, অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

 প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ 

প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০৬ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক থানা রোডে আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্মত ওষুধের নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করেছে ‘শান্তা ফার্মেসী’। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ফার্মেসী ও চিকিৎসকের চেম্বারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

 

এ উপলক্ষে অর্ধশতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয়েছে। 

 

জানা যায়, সিলেটের খ্যাতনামা মাউন্ট এডোরা হাসপাতালের মেডিকেল অফিসার এবং মেডিসিন ও নেফ্রোলজি বিষয়ের চিকিৎসক ডা. সুমন দাশ তপু (এমবিবিএস, পিজিটি) এখন থেকে নিয়মিত এই চেম্বারে রোগী দেখবেন। তিনি প্রতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত রোগী দেখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ অনি। 

 

মোহাম্মদ অনি বলেন, আমাদের এলাকার মানুষের জন্য সঠিক সময়ে মানসম্মত ওষুধ এবং দক্ষ চিকিৎসকের পরামর্শ পাওয়া অনেক সময় দুরুহ হয়ে পড়ে। মূলত সেবার মানসিকতা নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এখানে রোগীরা সবসময় নির্ভুল ওষুধ এবং অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান পাবেন।

 

তিনি আরও বলেন, ছাতকবাসীর দোরগোড়ায় বিশেষজ্ঞ সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে নারী রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে খুব শীঘ্রই এখানে অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার চালু করা হবে। এর ফলে স্থানীয় মা ও বোনদের গাইনি সংক্রান্ত সমস্যার জন্য আর দূর-দূরান্তে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না।

 

উদ্বোধনী দিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আগত সকল রোগীকে কোনো ফি ছাড়াই ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এখন থেকে ছাতক ও আশপাশের এলাকার মানুষ বিশেষজ্ঞ সেবার জন্য ০১৬১৬-১০৩৭৮৭ নম্বরে সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারবেন। এর ফলে স্থানীয় রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্তে যাওয়ার ভোগান্তি ও অর্থ ব্যয় অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ছাতক, চিকিৎসা, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ