ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন
নির্বাচনী সফরে আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) পুণ্যভূমি সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ দিন বিকেল সাড়ে ৩টায় নগরীর ঐতিসাহিক সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর।
এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা করেছনে দলটির দায়িত্বশীল নেতারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়াত আমীর ও নির্বাচনী জনসভার সার্বিক নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে এসএমপি কমিশনার বলেন, জামায়াত আমীরের নিরাপত্তা এবং আলিয়া মাঠের জনসভা নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবধরণের পদক্ষেপ নেয়া হবে। ট্রাফিক ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসএমপির পক্ষ থেকে কার্যকর ভুমিকা পালন করা হবে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। জনসভা সফলে ইতোমধ্যে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আমরা পুলিশসহ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার
সিলেট, জামায়াত, নির্বাচনী জনসভা, জামায়াত আমীর, সিলেট আগমণ