০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন


সিলেটে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) নগরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি বের করে অনুষ্ঠানের সমাপ্তিতে কেক কাটেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

 

এ সময় আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তরের সাহসিকতা যুগান্তকারী। প্রতিষ্ঠালগ্ন থেকে পত্রিকাটি দেশ, জাতি ও সত্যের পক্ষে অবস্থান রেখে চলেছে।’

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, গণমাধ্যম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং যুগান্তরের সিলেট পরিবার ও স্বজনরা। শুরুতে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

র‌্যালি ও অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহসহ পত্রিকাটির সাংবাদিক ও প্রতিনিধিরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দৈনিক যুগান্তর, প্রতিষ্ঠাবার্ষিকী, সিলেট, সাংবাদিকতা, এসএমপি কমিশনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ