দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ৪ মে, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
হাইকোর্টের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকার পরও কালেক্টরেট মসজিদ মার্কেট বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। দ্রুত মার্কেট খুলে দিয়ে ব্যবসা চালুর সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় কালেক্টরেট মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈধ প্রক্রিয়ায় ব্যবসা পরিচালনা করে আসা দোকানিদের হঠাৎ করে তিন দিনের নোটিশে উচ্ছেদ করা হয়েছে। ১৯৯৮ সালে দরপত্রের মাধ্যমে এককালীন অর্থ পরিশোধ করে তারা মার্কেটে ব্যবসা শুরু করেন। প্রায় তিন দশক পর এমন সিদ্ধান্তকে ‘অন্যায় ও অমানবিক’ বলে উল্লেখ করেন তারা।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত ১০ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়ে অল্প সময়ের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অথচ এ বিষয়ে হাইকোর্টের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ ছিল। আদালতের সেই নির্দেশ উপেক্ষা করেই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে বলে দাবি তাদের।
তারা জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এর আগে গত ২৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা একই অভিযোগ তুলে ধরেন। সেখানে তারা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী একতরফাভাবে চুক্তি বাতিলের সুযোগ নেই। উচ্ছেদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় তারা আদালতের শরণাপন্ন হন।
জানা গেছে, ব্যবসায়ীদের করা রিটের প্রেক্ষিতে গত ১২ মার্চ হাইকোর্ট দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া পৃথক আরও দুটি রিটে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়।
সিলেট কালেক্টরেট মসজিদ, মার্কেট সিলেট ব্যবসায়ী মানববন্ধন, হাইকোর্টের স্থিতাবস্থা নির্দেশ, জেলা প্রশাসক সিলেট, সিলেট উচ্ছেদ অভিযান, ব্যবসায়ী আন্দোলন, মার্কেট উচ্ছেদ বিতর্ক