সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুরে বিএনপি আয়োজিত সকল ওয়ার্ডে জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা ও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের প্রতি বিশেষ নজর দেওয়ারও আহ্বান জানান।
রোববার (১ ফেব্রুয়ারী) নির্বাচনী জনসভায় এম এ মালিক বলেন, বাংলাদেশে কখনো দেশবিরোধী কোনো আইন বা বিদেশি অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আমরা সংসদে গেলেও দাউদপুর, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকার মানুষের কথা দৃঢ়ভাবে তুলে ধরব।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ফজরের নামাজ আদায় শেষে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেন। বিশেষ করে মা-বোনেরা সাহসের সঙ্গে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করুন।
দাউদপুরে বিএনপি ও জোটের শক্তিশালী ঘাঁটিতে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের আশাবাদ ব্যক্ত করে এম এ মালিক বলেন, অনেক হিন্দু ভাই আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন যে বিভিন্নভাবে তাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই কোনো সংখ্যালঘু ভয় পাবেন না। হুমকির বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব।
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকাগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব জায়গায় সমানভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে এম এ মালিক ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক অলি মিয়া, লিভারপুল বিএনপি নেতা আব্দুল হক ও ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দসহ হাজারো সমর্থক।
সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, এম এ মালিক, নির্বাচন