২৮ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন সিলেটের ফরহাদ সিদ্দিক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৬ ১০:১৩ অপরাহ্ন


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন মো: ফরহাদ সিদ্দিক। তিনি বর্তমানে জাতীয় বেতন কমিশন ২০২৫ এ অতিরিক্ত সচিব পদ মর্যাদায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রশাসন-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ-এর আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ নিয়োগ/পদায়ন কার্যকর হবে।



প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ২০২৬ তারিখে জারি করা হয় এবং এতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মোঃ রফিক।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস মহাপরিচালক, মো: ফরহাদ সিদ্দিক, জাতীয় বেতন কমিশন, অতিরিক্ত সচিব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ