২৮ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ঘাসিটুলায় জামিয়া ইসলামিয়া দারুল কুরআনের মতবিনিময় ও দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৬:২০ অপরাহ্ন


সিলেটে পবিত্র রমজানে কুরআন শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) মজুমদারপাড়া ঘাসিটুলাস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শায়খুল কোররা মাওলানা মুজ্জাম্মিল হুসাইন চৌধুরীর সভাপতিত্বে এবং মাওলানা ক্বারী বিলাল আহমদের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট সাইদুর রহমান জিবের।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজানে কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজকে আলোকিত করতে এবং নতুন প্রজন্মের মধ্যে সঠিক দ্বীনি শিক্ষা বিস্তারে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

 

সভায় রমজানের কুরআন শিক্ষা কার্যক্রমের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং রমজানের কার্যক্রমের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া, কুরআন শিক্ষা কার্যক্রম, রমজান কর্মসূচি, সিলেট ইসলামি অনুষ্ঠান, দোয়া মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ