দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ৪:০০ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রব্বানী আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রব্বানী আহমদ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হেমু বেলুপাড়া গ্রামের বাসিন্দা। র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
র্যাব জানায়, সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, র্যাব-৯ অভিযান, ফেনসিডিল উদ্ধার, হবিগঞ্জ মাধবপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন