দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ জানুয়ারী, ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন (২৬) কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর গ্রামের মো. শফিক মিয়ার ছেলে।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সিলেটের একটি আভিযানিক দল গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরিনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার মামলা নম্বর-০৬, তারিখ ১২/১২/২০১৯, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৪(গ) ধারায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব-৯ এর পক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কে. এম. শহিদুল ইসলাম সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার।
তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সিলেট, কোম্পানীগঞ্জ, সাজাপ্রাপ্ত, পলাতক আসামি, গ্রেপ্তার, র্যাব