দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট জেলা ৬টি আসনে বিএনপি সমমনা জোটের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব আমার উপর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অর্পন করেছেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইতিমধ্যে বিএনপি জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জোটর স্বার্থে আমাদের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে মনোণীত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়রি ) বিকেল ৩টায় কানাইঘাট পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সমর্থনে আয়োজিত নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় কর্মী সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিএনপি এ দেশের মানুষের ভোটে আগামী নির্বাচনে সরকার গঠন করবে। সেজন্য খেজুরগাছের পক্ষে নির্বাচনী মাঠে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মামুনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দলের পদপদবীদারী কোন দায়িত্বশীল তার পক্ষে অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনী বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে খাজুরগাছ মার্কায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহবান রইলো।
কর্মী সভায় বিএনপির নেতৃবৃন্দ দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মামুনের পক্ষে অল্প সংখ্যক পদধারী নেতারা কাজ করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপি সমমনা জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, সাংগঠনিক সম্পাদক মস্তাক আহমদ জাকির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি), কেন্দ্রীয় জমিয়তের সহকারী সেক্রেটারী মাওলানা জয়নুল আবেদীন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক জিএস বিএনপি নেতা অধ্যাপক নুরুজ্জামান, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ সুলেমান, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল সহ উপজেলা, পৌর, ইউপি বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মী সমাবেশ শেষে বাদ মাগরিব কানাইঘাট বাজারে খাজুরগাছ মার্কার সমর্থনে মিছিল করেন বিএনপি ও জমিয়তের নেতাকর্মীরা।
কানাইঘাট, বিএনপি, সিলেট, নির্বাচন, সিলেট-৫ আসন