হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর ১২ই ফেব্রুয়ারী ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন। আগে ভোট মানেই উৎসবের মত ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে, ভোটাধিকার হনন করে ভোটের সেই উৎসব পরিবেশ নষ্ট করেছে। তবে দীর্ঘ ১৭ বছর পর আবারও ভোট উৎসব ফিরে এসেছে। তাই ভোটকেন্দ্রে যেতে কেউ আর ভয় পাবেন না। ১২ই ফেব্রুয়ারী সকাল থেকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকাল ৪ টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামুধরটুপি পয়েন্টে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কয়ছর আহমদ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে দেশের মানুষের মাঝে উৎসব বিরাজ করছে। আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনারা যদি আমাকে বিজয়ী করেন তাহলে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হবে সুনামগঞ্জ-৩ আসনে। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে দু'টি মডেল উপজেলায় রুপান্তর করবো ইনশাআল্লাহ। আমার উন্নয়ন কাজ শুরু হবে শান্তিগঞ্জ থেকে শেষ হবে জগন্নাথপুরে।
তিনি বলেন, আমি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হই তাহলে আপনাদের কথা দিচ্ছি আমি প্রতি মাসে অন্তত দুই দিন শান্তিগঞ্জ এবং পরের দুই দিন জগন্নাথপুর উপজেলার সাধারণ মানুষের দোয়ারে দোয়ারে যাবো। তাদের সব কথা শুনবো। তাদের নিয়ে সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়ন কাজ পরিচালনা করবো।
পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর প্রমুখ।
কয়সর আহমদ, সুনামগঞ্জ, বিএনপি, নির্বাচন