দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৪:১২ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ কম্বল, চকলেট ও জিরাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মো. শাহজালালরহমতুল্লাহ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার মোড়পাড়া কাজীবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. দেলোয়ার হোসেন ও দেলুমিয়া।
পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় এসআই (নিরস্ত্র) স্বরুপানন্দ ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ একটি ‘রয়্যাল’ নামীয় বাসে তল্লাশি চালান। তল্লাশিতে বাসটি থেকে ৬৪ পিস ভারতীয় কম্বল, নেস্টলে কিটক্যাট, ডেইরি মিল্ক, স্নিকার্স ও পোলো ব্র্যান্ডের ১৯ বক্স ভারতীয় চকলেট এবং ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’
সিলেট, দক্ষিণ সুরমা, ভারতীয় পণ্য, যুবক, গ্রেপ্তার