হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন
সিলেট-১ আসনে (মহানগর ও সদর) বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রতিটি চা বাগানে শিক্ষার আলো আরো বেশি করে ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নেয়া হবে। সকল নাগরিকদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আমি ভবিষ্যতে দেখতে চাই চা শ্রমিকদের সন্তানরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে অন্য দশজনের মতো বিভিন্ন সেক্টরে কাজ করবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাগানে বাগানে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে চিকিৎসার প্রাথমিক সমস্যার সমাধান করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় লাক্কাতুরায় চা শ্রমিকদের জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তারা ধানের শীষকে সমর্থন জানান।
চা বাগানের রাস্তাঘাটের বেহাল দশা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নির্বাচিত হলে বাগানের সকল রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। মিথ্যা আশ্বাস দিয়ে ভোট আদায় করতে চাই না তিনি বলেন, চা শ্রমিকদের বেতন অত্যন্ত কম। কিন্তু বাগানের আয়ের পরিমাণ না বাড়ালে মালিকরা বেতন বাড়াতে পারে না। বাগানের আয় বাড়াতে সঠিক পরিকল্পনা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তখন চা শ্রমিকদের বেতন আরো বাড়াতে কোন সমস্যা হবে না।
সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সায়েমের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, শহীদ আহমদ চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জি এম বাপ্পি, বাগানের মেম্বার রাম বাহাদুর, বাগানের সাবেক মেম্বার রন বাহাদুর প্রমুখ।
সিলেট, খন্দকার মুক্তাদির, নির্বাচনী প্রচারণা