দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৬ ৪:৪১ অপরাহ্ন
নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গতকাল রোববার সুনামগঞ্জ সদর থানায় পরিচালিত অভিযানে ২৮০ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গুলি পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
অন্যদিকে, সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি পরিত্যক্ত বাসা থেকে ২০টি পাওয়ার জেল বিস্ফোরক, ১০টি ডেটোনেটর এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, ‘সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব নয় এবং সদর কোম্পানি অসাধারণ অভিযান পরিচালনা করে লুটকৃত ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। ৫ আগস্ট গণঅভ্যুতান পরবর্তী নাজুক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এই অভিযানগুলো জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্বেগ কমাতে বিশেষ গুরুত্ব বহন করছে।’
তিনি আরও জানান, র্যাব-৯ সম্প্রতি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় মোট ৭৮টি সফল অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৫ জন আসামীসহ ৩৭টি দেশীয় ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, পাঁচটি ম্যাগাজিন, ৭৭৫০ গ্রাম বিস্ফোরক, ৪৩টি ডেটোনেটর এবং ৮১ টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে শর্টগান, একনলা ও দোনলা বন্দুক, কাটার রাইফেল, ওয়ান শুটার গান ও পাইপগান—স্বল্প দূরত্বে প্রাণঘাতী এবং আইন-শৃঙ্খলা বাহিনী দাঙ্গা প্রতিরোধে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
সিলেট, র্যাব, অভিযান, অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার