দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ জানুয়ারী, ২০২৬ ১১:০১ অপরাহ্ন
সিলেট নগরী ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সোমবার (২৬ জানুয়ারি) ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও সংস্কার কাজ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং লাইনের পাশের গাছপালা কাটার জন্য এই বিদ্যুৎ–বিভ্রাট ঘটবে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি গোটাটিকর ও জগন্নাথপুর এবং ১১ কেভি বরইকান্দি, স্টেশন, কদমতলী, শিববাড়ী, লালাবাজার, কামারবাজার ও মাসুকগঞ্জ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এই সময়ের মধ্যে নগরীর অন্তত ৬২টি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে বরইকান্দি পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা, সুনামপুর, কামুসনা, ধরাধরপুর, পুরান তেতলী, টেকনিক্যাল রোড, খোজারখলা, বাবনা পয়েন্ট, পুলেরমুখ, ঝালপাড়া, চাঁদনীঘাট, কদমতলী, দরিয়া শাহ মাজারগেইট, রেলওয়ে স্টেশন, বঙ্গবীর রোড, লাউয়াই, মোমিনখলা, বারখলা, গালিমপুর, কায়স্তরাইল, মুন্সিরগাঁও, মুন্সিবাজার, আলমনগর, ফরহাদপুর, কারারপাড়, গাঙপাড়, বনগাঁও, গোয়ালগাঁও, কামালবাজার, পুরানগাঁও, বাইপাস রোড, মন্দিরখোলা, মাসুক বাজার, তাজপুরসহ আশপাশের এলাকা।
সিলেট জেলা পিডিবি, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সিলেট ভয়েসকে বলেন, এটি আমাদের ধারাবাহির রক্ষনাবেক্ষণের কাজের অংশ হিসেবে করা হচ্ছে, তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। এছাড়াও শাটডাউন চলাকালেও লাইন সচল হিসেবেই বিবেচিত হবে।
বিদ্যুৎ, সরবরাহ বন্ধ, সিলেট পিডিবি