দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি সাজিদুল ইসলাম মুন্না (২৩)–কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার বিকেলে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুন্না ঘাটাইল থানার দেলুটিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৭ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের যুবক ইমন আহমদ বাড়ি থেকে স্থানীয় বৈরাগীবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঘটনার তদন্তে ইমনের বন্ধু আশরাফুলকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ১০ ডিসেম্বর বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে সাজিদুল ইসলাম মুন্নাসহ তিন থেকে চারজন মিলে কৌশলে ইমনকে শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং পরে তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নেওয়া হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গাইল থেকে সাজিদুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, তদন্তে আইফোন ছিনিয়ে নিতে কয়েকজন বন্ধু মিলে ইমন আহমদকে হত্যা করার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া আসামিকে র্যাব থানায় হস্তান্তর করেছে।
আটক, বিয়ানীবিজার, সিলেট, আইফোন, বন্ধুকে খুন, মুন্না