দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে বিজিবি সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিজিবি সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর থানাধীন গৌরীশংকর টিপরাখোলা এলাকায় টহলরত ৫-৬ জন বিজিবি সদস্যের সঙ্গে স্থানীয় চোরাকারবারিদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে একজন বিজিবি সদস্য মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত আনুমানিক পৌনে দশটায় বিজিবি সদস্যরা ‘আত্মরক্ষার্থে’ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। অপরদিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির উপর সাধারণ জনতাককে উষ্কে দেয় চোরাকারবারীরা। যার কারনে বিজিবি সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
এসময় গুলিবিদ্ধ হয়ে মো. আতিক আহমেদ (২০) নামে এক যুবক আহত হন। একই সঙ্গে মো. রায়হান মিয়া (২৮), নুরজাহান (৫০) ও জৈন্তাপুর রাজবাড়ী বিওপির বিজিবি সদস্য জাহাঙ্গীর আলম (৪৩) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় মো. আতিক ও বিজিবি সদস্য সাহাঙ্গীর আলমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুলিবিদ্ধ আতিক গৌরিশঙ্কর গ্রামের মৃত নূর নবীর ছেলে।
ঘটনার খবর পেয়ে হাসপাতাল এলাকায় সহ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর টহল দল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিজিবি সদস্যদের বিওপিতে পৌছে দেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে আতিক আহমেদ (২০) নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৭টার দিকে জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের টিপরাখলা ঘুড়িমারা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১২৮৮ থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতীয় চোরাচালানের ৬টি গরু উদ্ধার করে জৈন্তাপুর রাজবাড়ী বিওপির সদস্যরা।
ওই সময় বিজিবি সদস্যদের সদস্যের সঙ্গে স্থানীয় চোরাকারবারির সংঘর্ষ হয়। সংঘর্ষে ল্যান্স নায়েক মো. ওমর ফারুক আহত হন। এ ঘটনায় জৈন্তাপুর থানায় বিজিবি বাদি হয়ে বৃহস্পতিবার ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে বিজিবি। এ ঘটনার সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সংঘর্ষের ঘটনায় একজন বিজিবি সদস্য দুইজন স্থানীয় ব্যক্তি আহত হয়েছে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে এ বিষয়ে ১৯ বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। বিজিবি (১৯ ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠিয়ে বক্তব্য জানতে চাইলেও তিনি সাঁড়া দেননি।
জৈন্তাপুর, বিজিবি, চোরাকারবারি, সংঘর্ষ, গুলিবিদ্ধ