২৫ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

রাজনগরে চা শ্রমিকদের মাঝে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের শীতবস্ত্র বিতরণ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন


মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাতিউরা চা বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতিউরা চা বাগানের অন্যতম পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান মোসলেহ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৫, বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ এবং কো-কোঅর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট পিপি আব্দুল হাফিজ।

 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি অ্যাডভোকেট জামাল উদ্দিন, রোটারিয়ান পিপি আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম, ফার্স্ট জেন্টলম্যান রোটারিয়ান মো. আবুল কালাম, রোটারিয়ান ফজল আহমদ সাগর, রোটারিয়ান আয়েশা মনি, রোটারিয়ান ফাতেমা বেগম, রোটারিয়ান আলেখা বেগম এবং রোটারিলেট তামজিদ হাসান ওয়াফি।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাতিউরা চা বাগানের কর্মকর্তা-কর্মচারী, পঞ্চায়েতের সভাপতি ও সদস্যরাও উপস্থিত ছিলেন। 



শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রোটারি ক্লাব, শীতবস্ত্র বিতরণ, মাতিউরা চা বাগান, রাজনগর, মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ