২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

দোয়ারাবাজারে ট্রাক্টরের চাপায় পাঁচ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশুটি নছরনগর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রতিদিনের মতো খোলা মাঠে খেলছিল শিশুটি। এ সময় মন্তাজনগর গ্রামের মৃত মমশর আলীর ছেলে আমিনের (৪৫) মালিকানাধীন একটি সোনালী ট্রাক্টর ইউনুস আলীর জমি থেকে মাটি নিয়ে তার নিজ বসতভিটা ভরাটের কাজ করছিল। একপর্যায়ে ট্রাক্টর চালক শিশুটিকে দেখতে না পেয়ে তার ওপর দিয়ে গাড়ি তুলে দেয়।

 

এতে শিশুটির দেহ থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। এঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তিনটি ট্রাক্টর আটক করে।

 

ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘মাটি পরিবহনের সময় ট্রাক্টরের চাপায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার, শিশুর মৃত্যু, ট্রাক্টর দুর্ঘটনা, সুনামগঞ্জ, সড়ক দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ