০৪ মে ২০২৬

দৈনন্দিন

সুনামগঞ্জে হেলথ অলিম্পিয়াড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ৬:১৭ অপরাহ্ন


‘স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা এবং অংশগ্রহন’—স্লোগানকে সামন রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হেলথ  অলিম্পিয়াড।

 

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

 

সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেলথ  ওয়াচ এবং এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)-এর সহযোগিতায় এ হেলথ  অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

 

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হেলথ  অলিম্পিয়াড-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মুহম্মদ ইউছুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছত্তার, জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা সারোয়ার জাহান।

 

স্বাসগত বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম। 

 

প্রভাষক মো. ওসমান গনী ও যুব ফোরামের সহসমন্বয়কারি তাজকিরা হক তাজিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মো. দিলোয়ার হোসেন, মো. সেরুজ্জামান, দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন মো. ফয়সল আহমদ প্রমুখ।

 

স্বাস্থ্য অলিম্পিয়াডে সুনামগঞ্জ শহর ও শতরতলীর ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রসার নবম ও দশম শ্রেণির দেড়শত শিক্ষার্থী অংশ নেয়। 

 

সমাপনী অনুষ্ঠানে এ অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলেদেন অতিথিবৃন্দ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, হেলথ অলিম্পিয়াড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ