২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সাত ঘণ্টা পার, এখনও ওঠে দাঁড়াতে পারেনি আহত হাতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন


সিলেটে ট্রেনের ধাক্কায় আহত পোষা হাতির অবস্থা এখনও সংকটাপন্ন বলে সিলেট ভয়েসকে জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও এখন পর্যন্ত হাতিটি ওঠে দাঁড়াতে পারেনি বলে জানান তিনি।


এর আগে, রোববার (১৮ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকার প্রগতি ফিলিং স্টেশনের পাশ থেকে খাদে পড়া হাতিটিকে উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। 

 

বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় পাশের খাদে পড়ে যায় পোষা হাতিটি। পরদিন রোববার বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় উদ্ধার করা হয় পোষ্য হাতিটিকে। 

 

বন বিভাগের কর্মকর্তারা জানান, হাতিটির পিছনের দিকের কোনো হাড় কিংবা পায়ের কোনো হাড় ভেঙে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে হাতিটি এখনও দাঁড়াতে পারছে না বলে মনে করছেন তারা। 

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত সাট ঘণ্টা পার হলেও হাতিটি নিজ পায়ে ওঠে দাড়াতে পারেনি।’ সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘এখানে প্রাণীসম্পদ অধিদপ্তর, বন বিভাগের কর্মকর্তা ও সিকৃবির একটি টিম হাতিটিকে সুস্থ্য করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। হাতির অবস্থা এখনও অনেকটা সংকটাপন্ন।’


তিনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত হাতিটির সর্বশেষ অবস্থা সম্পর্কে সকলেই সমন্বয় করে কাজ করছেন। আগামী ২ ঘণ্টা পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খাদে পড়া পোষা হাতি, ট্রেনের ধাক্কা, সিলেট, সংকটাপন্ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ