২৫ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে মাদরাসার রাস্তা নির্মাণ উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ১০:০১ অপরাহ্ন


রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে ইসলামি আদর্শ মাদরাসা, শ্রীরামপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


এই প্রকল্পে স্পন্সর ও সার্বিক সহযোগিতায় ছিলেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সাবেক সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. ফারুক আহমদ। এ ছাড়া ক্লাবের অন্যান্য সদস্যরাও কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ, কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জি কিবরিয়া এবং প্রকল্প স্পন্সর ও ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. ফারুক আহমদ।


এ ছাড়া উপস্থিত ছিলেন ফার্স্ট জেন্টলম্যান আবুল কালাম, রোটারিয়ান আমিনুল ইসলাম, রোটারিয়ান মাহবুব আলম লস্কর ও রোটারিয়ান আয়শা মনি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা। উপস্থিত অভিভাবক সদস্যদের মধ্যে ছিলেন গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান, আবদুল হান্নান মুনতাসিম, হাফেজ শাহ ওসমান, আবদুর রহমান, ছায়ান আলী, শফিকুল রহমান ও মাহবুবুর রহমান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন, সিলেট, শীতবস্ত্র বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ