প্রবেশপত্র না পেয়ে দাখিল পরীক্ষা দিতে না পারার অভিযোগ এক শিক্ষার্থীর
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (শাকসু) শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির বলেছেন, ‘কেন্দ্রীয় ছাত্রদল নেতারা তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করে। যার মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দিয়ে ইসির প্রজ্ঞাপনকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে প্রত্যাহার এর দাবিটি রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা বলে দিতে চাই, শাকসু নির্বাচন হবে কি হবে না— তা সিদ্ধান্ত নিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার শিক্ষার্থী। মব করে কোনো সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের গেইটের ভিতরে ঢুকতে দেওয়া হবে না।’
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিশির। এ সময় দুটি দাবি জানান শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ওই ভিপি প্রার্থী।
দুই দফা দাবি হলো— হাইকোর্টে যে বা যারা রিট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আগামী ২০ জানুয়ারি তারিখেই শাকসু নির্বাচন হতে হবে।
উল্লেখ্য, শাকসু স্থগিতের দাবিতে ঢাকায় ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচির প্রতিবাদে দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।
শাকসু, শাবিপ্রবি, ভিপি প্রার্থী শিশির, দুর্বার সাস্টিয়ান ঐক্য