সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ৩:৩২ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ট্রেনের ধাক্কায় একটি পোষা হাতি খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রায় ১৭ ঘন্টার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হাতিটিকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকার প্রগতি ফিলিং স্টেশনের পাশ থেকে খাদে পড়া হাতিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বন বিভাগের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান সিলেট ভয়েসকে বলেন, খাদে পড়া হাতিটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর হাতিটিকে একটি পরিষ্কার জায়গায় নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে হাতিটি ট্রেনের ধাক্কায় আহত হয়েছে- বলেন তিনি।
দক্ষিণ সুরমার ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বেলাল আহমেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ও বন বিভাগকে সাথে নিয়ে আমরা সেখানে গিয়েছি। এক্সকেভেটরের সাহায্যে রশি দিয়ে টেনে হাতিটিকে উপরে তুলা হয়েছে।
এ ঘটনায় সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, সকাল থেকে ট্রেনের সাথে ধাক্কায় হাতি আহত হওয়ার খবর শুনলেও আমাদের রেলওয়তে এমন কোন দুঘর্টনার কথাটি উল্লেখ করেনি।
দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী বলেন, হাতিকে ডুবা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণের জন্য একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে। বর্তমানে টিমটি এখানে এসেছে এবং বিষয়টি তারা দেখছে।
তিনি বলেন, হাতির পিছনের দিকের কোন হাড় কিংবা পায়ের কোন হাড় ভেঙে যেতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন তারা।
সিলেট, শিববাড়ি, হাতি, ট্রেন