২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারসংলগ্ন সিলেট–জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক সিলেট ভয়েসকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই মাদরাসা শিক্ষার্থী (৯) উপজেলার বোরহানপুর গ্রামের তকু মিয়া কবিরের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করতো। শনিবার দুপুর ১টার দিকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। 

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান আছে।’ 

 

 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সড়ক দুর্ঘটনা, জকিগঞ্জ, সিলেট, মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ