সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার ও প্রার্থীদের সচেতন করতে সুনামগঞ্জে অবহিতকরণ সভা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
সভায় নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ে সচেতনতামূলক মাল্টিমিডিয়া উপস্থাপন ও আলোচনা করা হয়।
এসময় সুনামগঞ্জের বিভিন্ন আসনের রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী, তাদের সমর্থক, সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরেন। এ সময় তিনি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর।
ডিসি বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনী প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি কোনো ধরনের অনিয়ম বা হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সুনামগঞ্জ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট সভা, ভোটার সচেতনতা, নির্বাচন আচরণবিধি, সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তা