প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এমসি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী কলেজগুলো হলো- মুরারিচাঁদ কলেজ (এমসি), সিলেট সরকারি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, মদন মোহন সরকারি কলেজ, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, বিয়ানীবাজার সরকারি কলেজ, গোয়াইনঘাট সরকারি কলেজ এবং ঢাকা দক্ষিণ সরকারি কলেজ।
সকাল ৯টায় অ্যাথলেটিকস ইভেন্টের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরমধ্যে ছিলো ১০০-৮০০ মিটার স্প্রিন্ট, শটপুট থ্রো, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প ও রীলে দৌড়।
কলেজের ৫ম ছাত্রাবাস মাঠে ফুটবল এবং ভলিবল ম্যাচ এবং ১০ তলা একাডেমিক ভবনের নিচ তলায় ইনডোর গেমসে দাবা, ক্যারাম ও টেবিল টেনিস অনুষ্ঠিত হয় । এছাড়াও কলাভবন সংলগ্ন মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।
আয়োজনটি এমসি কলেজের ক্রীড়া কমিটির দক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং প্রতিটি ইভেন্টে অভিজ্ঞ রেফারিবৃন্দ দায়িত্ব পালন করেন।
সিলেট, জাতীয় বিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ, ক্রীড়া প্রতিযোগিতা, এমসি কলেজ