দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক সেনাবাহিনীর অভিযানে আটকের ঘটনায় এখন পর্যন্ত কোন বক্তব্য বা বিবৃতি দেয়নি বিএনপি।
দলের জেলা ও জাতীয় পর্যায়ের দুইজন নেতা জানিয়েছেন যে তারা বিষয়টি অবগত হয়েছেন এবং বিস্তারিত খোঁজ নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে তাকে তার সুবিদবাজারের বাসায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আটক করে সেনাবাহিনীর একটি দল।
পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি, আমরা বিস্তারিত খোঁজ করে দেখছি বিষয়টি কী।’
এ ব্যাপারে কথা বলতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর মোবাইল নাম্বারে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল ধরেননি।
বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আটকের বিষয়ে জেনেছি কিন্তু বিস্তারিত জানা নেই। আমি খোঁজ করে দেখছি।’
বিএনপি, নেতা মানিক, আটক, সিলেট, বিএনপি