১৬ ফেব্রুয়ারি ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সেনাবাহিনীর ইউনিফর্মে দাপট, জগন্নাথপুরে ভুয়া মেজর আটক

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৫ ৭:০৩ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনীর পোশাক ও ব্যাজ পরিহিত এক ভুয়া মেজরকে আটক করেছে যৌথবাহিনী।  আজ সোমবার (১০ মার্চ) ভোরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিস মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম বাসিদুর রহমান (৪৫)। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে এবং পলাতক সেনা সদস্য। 

যৌথবাহিনী জানিয়েছে, আটক বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগম (৪০) এর স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে ছয়মাস ধরে বসবাস করে মেজর হিসেবে এলাকার লোকজন কে পরিচয় দিয়ে দাপট দেখান। হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধে তিনি হামিদা বেগমের  পক্ষ নেয়ার পর এলাকাবাসী স্থানীয় সেনাক্যাম্পে বিষয়টি জানান। 

এর প্রেক্ষিতে সোমবার ভোরে ছাতক সেনা ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে বাসিদুর রহমান ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী  হামিদা বেগম (৪০) কে আটক করেন। 

এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গামবুট, একটি ক্যামেরা, দুইটি পাসপোর্ট, র‌্যাব-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা, ছুরি, চাকু, একটি গাড়ি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকার সময়  ছুটিতে এসে পলাতক হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, মেজর পরিচয়দানকারী ও তার স্ত্রী পরিচ দেয়া এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ