১৬ ফেব্রুয়ারি ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

মোগলাবাজারে ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন


সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ১৬ লাখ ৯৩ হাজার ২০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কম্বল ও কমলা (কেনু) উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে শ্রীরামপুর গোলচত্বরে চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান থামতে বলা হলে চালক গাড়ি না থামিয়ে দ্রুত আলমপুরের দিকে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে আলমপুর পিওএম পুলিশ লাইন্সের সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে।

গ্রেপ্তার চালকের নাম মো. লিটন মিয়া (৪০)। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন।

পুলিশ জানায়, গাড়িটি তল্লাশি করে ৪৩০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া ৮০ ক্যারেট ভারতীয় কমলা বা কেনু উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৪ লাখ ৩ হাজার ২০০ টাকা। উদ্ধার করা এসব পণ্যের মোট মূল্য ১৬ লাখ ৯৩ হাজার ২০০ টাকা।

এসময় ঢাকা মেট্রো-ট ১৮-২৬২৯ নম্বরের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মোগলাবাজার, ভারতীয় পণ্য, কাভার্ড ভ্যান, জব্দ, চালক, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ