সিউকের আনুষ্ঠানিক যাত্রায় মঙ্গলবার সিলেটে আসছেন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন
জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ‘আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। এটি জাতির জন্য এক গভীর শোকখালেদা জিয়ার চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি: মিফতাহ্ সিদ্দিকী
ও অপূরণীয় ক্ষতি। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছি, তার মূল লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করা ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ছিলেন। আমরা কামনা করি, তার আত্মার মাগফিরাত হোক এবং তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।’
সোমবার (১২ জানুয়ারি) জকিগঞ্জ উপজেলা-পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, “স্বৈরাচারী হাসিনা সরকারের নির্মম নির্যাতন ও অবহেলার মাধ্যমে তিলে তিলে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইতিহাস অবশ্যই এই অন্যায় ও জুলুমের বিচার করবে। এদেশের মানুষের একটিই অপূর্ণ রয়ে যাবে—বেগম খালেদা জিয়ার কথা, যার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ কাঁদছে।”
দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট ৫ আসনের বিএনপি সমর্থিত জোটের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা-বনিসহ সিলেট জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা এবং হেফাজতে ইসলাম সিলেট জেলার কয়েকজন শীর্ষ নেতা।
সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান, যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিব্বির আহমদ রনি।
সিলেট, মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি