১৬ ফেব্রুয়ারি ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বনাথে মাদক ব্যবসায়ী তবারক গ্রেপ্তার

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

ছবিঃ তবারক আলী

সিলেটের বিশ্বনাথ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মাদক সম্রাট' ব্যবসায়ী তবারক আলী (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।   

রোববার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে তবারকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (১২ জানুয়ারী) ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ মামলার আসামী তবারকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ জানায়, দেশের বিভিন্ন থানায় ‘মাদক, চুরি-ছিনতাই ও মারামারি’র অভিযোগে দায়ের করা ১৫টি মামলার আসামী তবারক আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমান দেশীয় অস্ত্র’সহ তবারককে গ্রেপ্তার করে ছিল। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়ে সে আবারও এলাকায় অবস্থান নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত মধ্যরাতে তবারকের নিজ বসত বাড়ি ‘বিশ্বনাথ থানা ও ডিবি পুলিশ’র যৌথ দল অভিযান চালায়। অভিযানকালে তবারকের অন্যান্য সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের আটক করে তাকে।  

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, রোববার দিবাগত রাতে গ্রেপ্তারের সোমবার তাকে (তবারক) আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, বিশ্বনাথ,গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ