যুক্তরাষ্ট্রের মুভিলফেস্টে ফাইনালিস্টে সিলেটের ‘দ্য ক্রাই অব দ্য সুরমা রিভার’
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন
ঘরের মাঠে শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে উঠে এসেছে সিলেট টাইটান্স।
১৫ বল হাতে রেখে ১১৫ রানের লক্ষ্য টপকে নেয় তারা। এটি ছিল মেহেদী হাসান মিরাজের দলের নবম ম্যাচে পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে তারা এখন দুই নম্বরে।
সিলেটের হয়ে ইমন ৪১ বলে ৫২ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। তৌফিক খান করেন ৩৩ রান।
এর আগে সিলেটের বোলারদের তোপে রংপুর ১৯.১ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয়। নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম নেন ৩টি করে উইকেট।
সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল রংপুর। সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন তার বোলাররা।
বিপিএল, বিপিএল, সিলেট টাইটান্স, সিলেট ক্রিকেট স্টেডিয়াম