গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ১:০৩ অপরাহ্ন
নিজেদের মাঠে শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স। ফলে প্রথমে ব্যাটিং করবে রংপুর রাইডার্স।
আজকের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এবারের আসরের সিলেট পর্ব শেষ হচ্ছে। কয়েকদিনের টানটান উত্তেজনার পর আজ শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর।
আজকের দ্বিতীয় ম্যাচে ঢাকা–রাজশাহী মুখোমুখি হবে সন্ধ্যা ৬ টায়।
সিলেট পর্ব শেষ হলেও বিপিএলের উত্তাপ থামছে না। সিলেটের পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা এখন আরও তীব্র হয়ে উঠবে। বিপিএল ঢাকার মাঠে ফিরবে আগামী ১৫ জানুয়ারি।
এদিকে, ৭ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলে তিনে রয়েছে রংপুর রাইডার্স। তবে সবশেষ দুই ম্যাচেই হেরেছে নোয়াখালী ও রাজশাহীর কাছে।
অন্যদিকে চলমান আসরে শেষবার ঘরের মাঠে খেলতে নামা সিলেট টাইটান্সের পয়েন্ট ৮। সমান ৪টি করে জয় ও পরাজয় মেহেদী হাসান মিরাজের দলের। সবশেষ দুই ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ১৪ রানে হেরেছে আর ঢাকার বিপক্ষে জিতেছে ২০ রানে।
বিপিএল, সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স