১৬ ফেব্রুয়ারি ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

বিপিএলের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ

সিলেট ভয়েস স্পোর্টস

প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের এবারের আসরের সিলেট পর্ব শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১২ জানুয়ারি)। কয়েকদিনের টানটান উত্তেজনার পর আজ শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর।

এবারের বিপিএলের এই পর্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। নাটকীয় জয়, সেঞ্চুরি ও হ্যাটট্রিকের মতো ঘটনার মধ্য দিয়ে দর্শকরা পেয়েছেন বিনোদনের পূর্ণ প্যাকেজ। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন।

আজ অনুষ্ঠিত হবে সিলেট পর্বের শেষ ম্যাচ। সিলেট ও রংপুর মুখোমুখি হবে দুপুর ১ টায় এবং ঢাকা–রাজশাহী মুখোমুখি হবে সন্ধ্যা ৬ টায়।

সিলেট পর্ব শেষ হলেও বিপিএলের উত্তাপ থামছে না। সিলেটের পর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায়। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা এখন আরও তীব্র হয়ে উঠবে। বিপিএল ঢাকার মাঠে ফিরবে আগামী ১৫ জানুয়ারি।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিপিএল, সিলেট, পর্ব, শেষ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ